1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দীর্ঘদিন পর শুটিংয়ে নুসরাত

  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ১২৮৯ জন সংবাদটি পড়েছেন।

বহুদিন পরে টলিপাড়ায় গত পরশু শোনা গেল সেই পরিচিত শব্দ, স্টার্ট – ক্যামেরা – অ্যাকশন। করোনাজনিত লকডাউনে দীর্ঘ কয়েকমাস পরে ফিচার ফিল্ম এর শুটিং শুরু হলো স্বাস্থ্যবিধি মেনে। আয়ুষ্মান প্রত্যুষের ছবি এস ও এস কলকাতাতে প্রথম শটটি দিলেন নুসরাত জাহান। যিনি এখন তৃণমূল কংগ্রেসের বসিরহাটের সংসদ সদস্য। শট দিয়ে উচ্ছ্বসিত নুসরাত বললেন, খুব ভালো লাগছে কাজে ফিরতে পেরে। মাস্ক-এ মানুষগুলোর চেহারা বদলেছে। আন্তরিকতা বদলায়নি। নুসরাতের শটটি ছিল একটি কন্ট্রোল রুম এর যেখান থেকে হ্যাকিং হয়।

পরিচালক আয়ুষ্মান জানালেন, তারা নির্ধারিত চল্লিশজন লোক নিয়ে কাজ করছেন। ৩৫ জন সেটে থাকছেন। প্রত্যেকে মাস্ক পরছেন। ঘণ্টায় ঘণ্টায় ফ্লোর স্যানিটাইজ করা হচ্ছে। এই ছবিতে নুসরাত এর সঙ্গে আছেন আর এক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। আছেন যশ। কার্যত, আজ(গতপরশু) যশও একটা শট দিলো না সুদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, এনা সাহা এবং শান্তিলাল মুখোপাধ্যায়ও আছেন। অর্থাৎ, বল গড়িয়ে গেল স্টুডিওপাড়ায় কন্টেনমেন্ট জোনে কঠোর লকডাউন এর আগেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION