1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় আজ সংসদ নির্বাচন

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১১৮০ জন সংবাদটি পড়েছেন।

 

আন্তর্জাতিক ডেস্ক:
আজ সিরিয়ায় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সেদেশের নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের কারণে এর আগে দুই বার এই নির্বাচনের তারিখ পেছানো হয়েছে। এবার করোনাভাইরাসের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ কারণে ভোটারদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

নির্বাচন পরিচালনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সংসদের ২৫০ আসনের বিপরীতে প্রার্থী হয়েছেন দুই হাজার একশ’ জন । সারা দেশে সাত হাজার ৩১৩টি ভোটকেন্দ্র খোলা হয়েছে।

সিরিয়ায় ২০১২ সালে সংবিধান সংশোধন করা হয়। এরপর এ পর্যন্ত দু’টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের মোট ১৪টি প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে আলেপ্পোতে। সেখানে আসন সংখ্যা ৫২। এরপরই আসনের দিক থেকে এগিয়ে রয়েছে দামেস্ক ও হোমস। সেখানে যথাক্রমে ২৯ ও ২৩টি আসন রয়েছে।

সিরিয়ায় সংবিধান সংশোধনের পর ২০১২ সালের ৭ মে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৩ এপ্রিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION