1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আসন্ন জিলহজ্জের প্রথম দশদিনের ফজিলত

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০
  • ১২৭৩ জন সংবাদটি পড়েছেন।

নাঈম রুম্মান

হাদীছ শরীফে যেসব রাতের ফজিলত বিশেষভাবে বর্ণিত হয়েছে তন্মধ্যে এই দশ রজনী অন্যতম। এ দশ রজনীর ফজিলতের জন্য তো এটাই যথেষ্ট যে, স্বয়ং আল্লাহ তাআলা এই দশ রজনীর কসম খেয়েছেন, وَلَيَالٍ عَشْرٍ
ইবনে কাসীর রহঃ বলেছেন, এই দশ রজনীর দ্বারা জিলহজ্জের প্রথম দশ রজনী উদ্দেশ্য।

ছহীহ বুখারীতে ইবনে আব্বাস রাঃ সুত্রে বর্ণিত এক হাদীছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ما العمل في أيام العشر أفضل من العمل في هذه
যিলহাজ্জ মাসের প্রথম দশ দিনের আমলের চেয়ে অন্য কোন দিনের ‘আমলই উত্তম নয়। (বুখারী ৯৬৯)
তিরমিজিতে আবু হুরায়রা রাঃ সুত্রে বর্ণিত অপর এক হাদীছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিরিক্ত আরেকটু ব্যাখ্যা সহকারে বলেন,
وإن اليوم من صيامها يعدل صيام سنة، وليلة منها بليلة القدر
এই দশ দিনের প্রতিটি রােযা এক বছরের রােযার সমকক্ষ এবং এর প্রতিটি রাতের ইবাদত লাইলাতুল ক্বদরের ইবাদাতের সমকক্ষ।( তিরমিজি ৭৫৮)

ভাবা যায়, এই রাত্রিগুলো কত মূল্যবান ও ফজিলতপূর্ণ! কত সহজ ও শর্টকাটে অগণিত নেকি হাসিলের সুবর্ণসুযোগ এটা! দুনিয়ার অর্থ উপার্জনের সহজ ও শর্টকাট পদ্ধতি না থাকা সত্ত্বেও আমরা শর্টকাট পথ অন্বেষণে উঠে পড়ে লাগি, কিন্তু আল্লাহ তাআলাআখেরাতের অর্থ উপার্জনের শর্টকাট পদ্ধতি যে আমাদের দিয়ে রেখেছেন সেদিকে আমাদের ভ্রুক্ষেপ নেই।
আমরা যেন বরকতময় এ রজনীগুলোর ফজিলত হাসিল থেকে কোনভাবেই বঞ্চিত না হই।
এই দশদিন রোজা রাখছি তো সবাই?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION