1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আইপিএলের সূচি প্রকাশ

  • প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৬১ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ আইপিএলের লিগ পর্যায়ের সূচি প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই।

এবারের আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ম্যাচটির মাধ্যমে শুরু হবে আইপিএলের ১৩তম সংস্করণ।

পরদিনই টুর্নামেন্ট চলে যাবে দুবাইয়ে। ২০ সেপ্টেম্বর দিল্লী ক্যাপিটালসের মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। এর পরদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে লড়বে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শারজায় এবারের আইপিএলের ১ম ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর। মুখোমুখি লড়বে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস।

আসরের ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, ২০ টি ম্যাচ হবে আবুধাবিতে আর ১২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়। দিনে ২টি করে ম্যাচ শুরু হবে ৩ অক্টোবর থেকে। সবমিলিয়ে মোট ১০ দিন দু’টো করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে আরব আমিরাত সময় দুপুর ২টা ও সন্ধ্যা ৬টায়।

লিগ পর্যায়ের খেলা চলবে ৪৬ দিন। লিগের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে শারজায়, লড়বে সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্স।

তবে লিগপর্যায়ের সূচি প্রকাশ করা হলেও, প্লে অফ এবং ফাইনালের সূচি এখনো প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION