1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

  করোনার নতুন হটস্পট ব্রাজিল, ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৮১ জনের মৃত্যু রেকর্ড

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১১৫৪ জন সংবাদটি পড়েছেন।

 

অনলাইন ডেস্ক:

 

করোনাভাইরাসের নতুন হটস্পট এখন ব্রাজিল। গেল ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ ৮৮১ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।

আক্রান্ত ও মৃতের সংখ্যা হু ‍হু করে বাড়ছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। এখন পর্যন্ত ১২ হাজার ৪শ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৫৮৯ জন মানুষ। শুধুমাত্র ২৪ ঘন্টায় করোনা পজেটিভ এসেছে ৯ হাজার ২৫৮ জন মানুষের। আক্রান্তের সংখ্যার দিকে দিয়ে বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেনের পরেই ব্রাজিলের অবস্থান। ওয়াশিংটনে একটি ব্রিফিংয়ে প্যান আমেরিকান স্বাস্থ্য সংস্থার কমিউনিকেবল রোগ বিভাগের প্রধান মার্কোস এসপিনাল বলেন, বেশ কয়েকটি দিন ধরে ব্রাজিলের যে পরিস্থিতি তা উদ্বেগ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন ব্রাজিলে এ সংখ্যা আরো অনেক বেশি। গেল সপ্তাহে প্রকাশ পাওয়া গবেষণার লেখক ডোমিংগো আলভেস বলছেন, হাসপাতাল থেকে ছাড় পাওয়া মানুষের পরিসংখ্যান বলছে দেশে প্রকৃত সংক্রমণের সংখ্যা সরকারী হিসেবের চেয়ে ১৫ গুণ বেশি।

এদিকে এর আগে করোনাকে সামান্য ফ্লুর সাথে তুলনা করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বলসোনারো, সেই সাথে সবাইকে ঘরে থাকা বন্ধ করতে আহ্বান জানান তিনি। এর আগে চলতি মাসের ৮ তারিখ ৭৫১ জনের মৃত্যু রেকর্ড করা হয় ব্রাজিলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION