1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনা: ভারতে ২৪ ঘণ্টায় ১২২ জনের মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১১৩৩ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন নিউজডেস্কঃ

করোনা সংক্রমণের গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর সংক্রামক রোগটিকে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১২২ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৫২৫ জন নতুন করে ওই মরণ রোগে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার সকাল পর্যন্ত দেশটিতে মোট করোনা আক্রান্ত ৭৪,২৮১ জন। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা সংক্রমণ ও মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১২২ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩,৫২৫ জন।

খবরে বলা হয়, সবচেয়ে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। মঙ্গলবার এক হাজারেরও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৪,৪২৭ জন। মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের হিসাবে তালিকায় আছে গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লি।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন। মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি যে শহরটিতে কোভিড- ১৯ বাসা বেঁধেছে তা হল মুম্বাই। গোটা দেশের প্রায় ১৭ শতাংশ করোনা রোগী এখন বাণিজ্য নগরীতেই।

এর আগে মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর কথা জানান। তবে করোনায় আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ২০ লাখ কোটি রুপির বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION