1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে বিজয় দিবস পালিত

  • প্রকাশিত : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৯৯১ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে কলেজের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

কাজি শিরিন সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মুজিব বর্ষ উদযাপন কমিটির আহবায়ক শর্মিলা চক্রবর্তী। অনুষ্ঠানে জুম ক্লাউডের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান বলেন, আমাদের প্রত্যেকেরই এই স্বাধীন দেশের ইতিহাস জানা উচিত। এই জানার মাধ্যমে আমরা জানতে পারব এই স্বাধীনতার পিছনে কাদের অবদান ছিল। একাত্তরের পাক হানাদার বাহিনীর নির্মমতার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, আমার বাড়ির নিকটবর্তী ভোলার পানি উন্নয়ন বোর্ডের পাশেই স্থাপন করা হয়েছিল পাক বাহিনীর ক্যাম্প। যা আজও পাক বাহিনীর নির্মম অত্যাচারের স্বাক্ষী হয়ে আছে। সেসময় যেসকল মা বোনরা নির্যাতিত হয়েছেন তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মকবুল হোসেনের স্মৃতিচারণ করে অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান বলেন, এবছর আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে নেই। প্রতিবার তিনি আমাদের অনুষ্ঠান শুনতেন। অন্যান্য বছরের মত এবার আর তাকে খুঁজে পাব না। এসময় তিনি চেয়ারম্যানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
একইসাথে একাত্তরের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনা সভায় আরও বক্তব্য প্রদান করেন সহযোগী অধ্যাপক জনাব শফিউদ্দিন বিশ্বাস, অধ্যাপক জনাব ফারুক খান প্রমুখ। এসময় বক্তারা একাত্তরের শহীদদের স্মৃতিচারণ করেন এবং দেশমাতৃকার প্রতি তাঁদের এই মহান আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য সকলকে আহবান জানান।

সভায় করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রেহানা বেগম, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ ইউসুফ, নজরুল ইসলাম, রোজিনা ইয়াসমিন, আজিজুল ইসলাম প্রমুখ শিক্ষকবৃন্দ। এছাড়া কলেজের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত সভায় অংশ গ্রহন করেন। পাশাপাশি জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমেও কলেজের শিক্ষার্থীরা আলোচনা সভায় অংশ নেন৷

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্য বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION