1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অনেকেই জানেন না টয়লেটের ফ্ল্যাশে কেন দুটি বোতাম থাকে

  • প্রকাশিত : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৭৪ জন সংবাদটি পড়েছেন।

লাইফ স্টাইল ডেস্ক:

শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে একসময় টয়লেটের ফ্ল্যাশে থাকত টানা দড়ি। সময়ের ব্যবধানে হ্যান্ডেল থেকে চলে এল বাটনে। তবে বর্তমান সময়ের আধুনিক টয়লেটের ফ্ল্যাশ হিসেবে দুইটি বোতাম বা বাটন থাকে।

আপনি কখনও ভেবে দেখেছেন কি, কেন বর্তমান সময়ের টয়লেটের ফ্ল্যাশে দুটি বোতাম দেয়া হল বা কি এর প্রয়োজনীয়তা? অনেকেই হয়তো জানেন না। আসুন জেনে নিই দুটি বাটন দেয়ার রহস্য।

জনসংখ্যার ক্রমবর্ধমান হারের কারণে দিন দিন বাড়ছে পানির চাহিদা। পানির বাড়তি চাহিদা যোগানে দিন দিন কমে আসছে ব্যবহার্য পানির পরিমাণ।

তাই শৌচকার্যে পানির অপচয় রোধ করতে নেয়া হয় বিশেষ উদ্যোগ। দুই বাটনের পরিকল্পনা সেখান থেকেই আসে ফ্ল্যাশ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর।

একটি বড় ফ্ল্যাশে সাধারণত ছয় থেকে ৭ লিটার পানি খরচ হয়। আগে যেকোনো ফ্ল্যাশে ঠিক এই পরিমাণেই পানি খরচ হত। আর ছোট ফ্ল্যাশে খরচ হয় মাত্র ৩ থেকে সাড়ে ৪ লিটার পানি। ফলে বড় কোন প্রয়োজন ছাড়া বড় ফ্ল্যাশ না চেপে আপনি অনায়াসেই কমাতে পারেন পানির অপচয়।

মূলত পানির এই অপচয় রোধেই টয়লেটের ফ্ল্যাশে দুটি বোতাম। কম পানির জন্য ছোট বোতাম আর বেশি পানির জন্য বড় বোতাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION