1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পাটগ্রামে সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

  • প্রকাশিত : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৪৩ জন সংবাদটি পড়েছেন।
বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম ওরফে টুকলুর (৩৩) লাশ ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল রোববার রাত ১২টার দিকে দহগ্রামের তিনবিঘা করিডোর গেটে ভারতের পুলিশ পাটগ্রাম থানা–পুলিশের কাছে লাশটি হস্তান্তর করে।

গতকাল ভোরে সীমান্তে আঙ্গরপোতা গ্রামের ওপারে ভারতের কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার আমলাবাড়ি গ্রামে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম নিহত হন।রবিউল উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে। পাটগ্রাম থানার উপপরিদর্শক রমজান আলী বলেন, বিএসএফের হাতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলামের লাশ গ্রহণ করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও সীমান্তের বাসিন্দা সূত্রে জানা গেছে, গতকাল ভোরে উপজেলার আঙ্গরপোতা সীমান্ত দিয়ে বাংলাদেশি চোরাকারবারির একটি দল মালামাল আনতে ভারতের আমলাবাড়ি গ্রামে যায়।

পরে ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় চিনি ও গরু নিয়ে ফিরে আসার সময় বিএসএফের টহল দলের সদস্যেরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন।

এতে রবিউল ইসলাম নিহত হন। পরে বিএসএফ সদস্যেরা লাশটি তাঁদের ক্যাম্পে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION