1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গনহত্যা দিবস উপলক্ষে মকবুল হোসেন কলেজে মোমবাতি প্রজ্বলন

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ১০৮৬ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করেছে রাজধানীর আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলন করা হয়।

এসময় অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন দেশ পেয়েছি তাদের গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি ৭ ই মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। যার ফলশ্রুতিতে যুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে এবং বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

প্রফেসর রেজাউল হাসান একাত্তরের কালরাত্রির ইতিহাস তুলে ধরে জাতির পিতা বঙ্গবন্ধু, তার পরিবার, সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং স্বাধীনতার স্বপক্ষের সকল মানুষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান।

এসময় একাত্তরের ২৫ শে মার্চ কালরাত্রির ভয়াবহ ইতিহাস তুলে ধরে আরও বক্তব্য রাখেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মুহাম্মদ ইউসুফ, মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শর্মিলা চক্রবর্তী সহ অন্যান্যরা।

মোমবাতি প্রজ্জ্বলনকালে কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION