1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

করোনাকালে পিএইচপি’র ১০টি বাড়তি বোনাস

  • প্রকাশিত : রবিবার, ৯ মে, ২০২১
  • ১২২৮ জন সংবাদটি পড়েছেন।

করোনাকালে অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতন-ভাতা কমিয়ে দিয়েছে। ব্যয়সংকোচনের অংশ হিসেবে কর্মী ছাঁটাইও করেছে অনেক প্রতিষ্ঠান। এ ক্ষেত্রে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের ‌‌পিএইচপি ফ্যামিলি নামের শিল্পগ্রুপ। শিল্পগ্রুপটি তাদের ২৭টি প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কর্মীকে এ বছর নিয়মিত বোনাসের বাইরে ১০টি বাড়তি বোনাস দিয়েছে।

সব মিলিয়ে এ বছর মূল বেতনের সমপরিমাণ ১২টি বোনাস পাচ্ছেন ‌‌পিএইচপি ফ্যামিলির কর্মীরা। এর মধ্যে ১১টি বোনাস হাতে পেয়েছেন তাঁরা। বাকি বোনাসটি আগামী ঈদুল আজহায় দেওয়া হবে।

পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ আজ বলেন, ‘পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যানের (সুফী মোহাম্মদ মিজানুর রহমান) এই উদ্যোগে আমরা সবাই একমত হই। কর্মীরা যদি ভালো থাকেন তাহলে প্রতিষ্ঠান ভালো থাকবে। করোনার দুঃসময়ে কর্মীদের পাশে থাকার জন্য এই বোনাস দেওয়া।’

পিএইচপি ফ্যামিলির দুজন কর্মী  বলেন, গত বছর করোনার সময় তাঁরা ছয়টি বোনাস পেয়েছেন। এবার প্রায় দ্বিগুণ বোনাস পেয়েছেন। করোনাকালে একসঙ্গে এতগুলো বোনাস কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তাঁরা।

পিএইচপি ফ্যামিলির একজন পরিচালক জানান, প্রতি মাসে কর্মীদের বেতন-ভাতা বাবদ তাঁদের ব্যয় সাড়ে ১৪ কোটি টাকা। গাড়ি সংযোজন, মোটরসাইকেল, ইস্পাত, টেক্সটাইল, ফ্লোট গ্লাস, কৃষি, বিদ্যুৎসহ বহু খাতে ব্যবসা রয়েছে শিল্পগোষ্ঠীটির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION