1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দেশে একদিনে ১০ হাজার ছাড়ালো শনাক্ত, মৃত্যু আরও ৪

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৬৬৮ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮৮৮ জন। এ নিয়ে মহামারি শুরুর পর থেকে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২৮ হাজার ১৮০ জন এবং মোট আক্রান্ত বেড়ে ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জনে দাঁড়িয়েছে।

আগের দিন বুধবার ১২ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিলেন ৯ হাজার ৫০০ জন। আগের দিনের চেয়ে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। গতকাল শনাক্তের হার ছিল ২৫ দশমিক ১১ শতাংশ। আর সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ৩৭ শতাংশে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৭৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪ হাজার ৮৪৫ জন। রোগী সুস্থতার হার ৯৪ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৮৯৮ জনের নমুনা সংগ্রহ করার বিপরীতে ৪১ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৩৭ শতাংশ। যেখানে মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

২৪ ঘণ্টায় যে চারজন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ একজন ও নারী তিনজন। বয়সভিত্তিক বিশ্লেষণে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব বয়সী রয়েছেন একজন। মৃতদের দুজন ঢাকা ও বাকি দুজন চট্টগ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION