1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভয়ংকর গতিতে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আম্ফান’

  • প্রকাশিত : শনিবার, ১৬ মে, ২০২০
  • ১১৯৯ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার (১৬ মে) বিকেল বা সন্ধ্যের মধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। একইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যেই ররূপ নেবে ভয়ংকর ঘূর্ণিঝড়ে।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ৮০ শতাংশ। বর্তমানে নিম্নচাপটির যে গতিমুখ রয়েছে, তা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকার পথ নির্দেশ করছে। তবে গতিপথ যে কোনো সময় পরিবর্তন করতে পারে। আর যে গতিতে এগোচ্ছে সেই গতি ধরে রাখলে ১৯ কিংবা ২০ মে’র দিকে ভারতের পশ্চিমবঙ্গে আঘাত হানবে।

ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘আম্ফান’। প্রথমে ঘূর্ণিঝড়ের অভিমুখ উত্তরমুখী হলেও পরে তা বাঁক নিয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এখন পর্যন্ত যা গতিপ্রকৃতি, তাতে মঙ্গল-বুধবার ভারতের কলকাতা উপকূলে ‘আম্ফান’-এর আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতার আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, রোববার (১৭ মে) ঘূর্ণিঝড়টি ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। পরে আরও শক্তি বাড়িয়ে অতি ভয়ংকর রূপ নেবে।

মঙ্গলবার (১৯ মে) ঘূর্ণিঝড়ের গতি পৌঁছে যেতে পারে প্রতি ঘণ্টায় ১৭০-২০০ কিলোমিটার। স্থলভাগের দিকে যত এগুবে, তার গতি কিছুটা কমে। তবে আছড়ে পড়ার সময় আম্ফান কতটা শক্তি বাড়াবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার (১৫ মে) দুপুরে দক্ষিণ বঙ্গোপসাগরের উপরে গভীর নিম্নচাপটি ওড়িশার পারাদ্বীপ থেকে ১ হাজার ৬০ কিলোমিটার দূরে রয়েছে। দিঘা থেকে ১ হাজার ২২০ কিলোমিটার, বাংলাদেশের খেপুপাড়া থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে রয়েছে।

আম্ফানের প্রভাবে ওড়িশা-পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল প্রবল জলোচ্ছ্বাস হতে পারে। তার প্রভাব পড়তে পারে কলকাতা-সহ গাঙ্গেয় উপকূলের প্রায় সব জেলাতেই। তার পর ঘূর্ণিঝড় চলে যেতে পারে বাংলাদেশের দিকে। তবে সব কিছুই নির্ভর করছে উত্তর-পূর্ব দিকে নেওয়া ওই বাঁকের উপরেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION