1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নার্স মুক্তার প্রশংসায় প্রসূতি মা

  • প্রকাশিত : শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৫৪৭ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। প্রসূতি মায়ের সন্তান প্রসবে সহায়তা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মুক্তা। মানবিকতার হাত বাড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন সংশ্লিষ্ট সকলের।

জানা গেছে, গত মঙ্গলবার (১৯ জুলাই) শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের সামনে বিউটি নামের এক প্রসূতি রোগীর প্রসব বেদনা শুরু হলে সাহায্যর হাত বাড়িয়ে ছুঁটে আসেন নার্স মুক্তা। তার সহযোগিতায় ঐ প্রসূতির ফুটফুটে ছেলে শিশুর জন্ম হয়। শিশু ভূমিষ্ট হওয়ার পর ওই প্রসূতিকে হাসপাতালের তৃতীয় তলায় লেবার ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে চিকিৎসা শেষে শিশু সন্তানকে নিয়ে বৃহস্পতিবার গ্রামের বাড়ি ফিরে গেছেন সে।

এ প্রসঙ্গে একান্ত আলাপকালে সিনিয়র স্টাফ নার্স মুক্তা বলেন, গত মঙ্গলবার দুপুরে আমার ডিউটি ছিলো না। সাদা পোশাকে জরুরী বিভাগের সামনে থেকে যাওয়ার সময় বিউটি নামে এক প্রসূতি রোগীর প্রসব বেদনায় কাতরাতে দেখি। আশপাশের লোকজন চিৎকার শুনলেও প্রসূতি রোগীর সহায়তায় কেউ এগিয়ে আসেনি। এমনকি তার স্বজনরাও কিংকর্তব্যবিমূঢ় ছিলো। মায়া লাগলে আমি ওই প্রসূতির সহায়তায় ছুঁটে আসি। আমি কাপড়চোপড় দিয়ে প্রসূতির চারপাশে বেড়া দিয়ে সন্তান প্রসবে সহায়তা করি। একপর্যায়ে প্রসূতির ফুটফুটে ছেলে শিশুর জন্ম হয়। চিকিৎসা শেষে শিশু সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি ফিরে গেছেন বিউটি।

এদিকে নার্স মুক্তার এমন মহৎ কাজ মানবিকতার এক উজ্জল দৃষ্টান্ত হিসেবে দেখছেন প্রসূতি ও অন্যান্য রোগীর স্বজনরা।

উল্লেখ্য, সরূপকাঠী উপজেলার বলদিয়া ইউনিয়নের জিল বাড়ি নামক গ্রামের আব্দুস সত্তার গাজীর মেয়ে মুক্তা ২০২২ সালের ১৩ মে শেবামেক হাসপাতালে যোগদান করেন। বর্তমানে তিনি শেবামেক হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত আছেন। এর আগে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION