1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এসএসসির ফলাফলে শীর্ষে লালমোহন হা-মীমের

  • প্রকাশিত : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ৫৩৭ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ

সর্বাধিক জিপিএ-৫ পেয়ে ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ জেলায় শীর্ষ অবস্থান দখল করে নিয়েছে। এবছর প্রতিষ্ঠানটি থেকে ১০৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের সকলেই পাস করেছে। যার মধ্যে ৯৩ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ-৫। বাকীরা এ গ্রেড পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের এ অর্জন জেলা ছাড়িয়ে বরিশাল বিভাগেও রেকর্ড সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, আমরা শিক্ষার্থীদের ভালো ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট আন্তরিক। এ আন্তরিকতার জন্যই আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করেছে।

অন্যদিকে, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় ১৩১ জন অংশ নিয়ে ১০ জন জিপিএ-৫ পেয়েছে। অকৃতকার্য হয়েছে ২৬ জন। লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৬৩ জন অংশ নিয়ে ৩৮ জন জিপিএ-৫ পায়। অকৃতকার্য হয় ২০ জন। ডাওরি হাট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯০ জনে ৩ জন জিপিএ-৫ পেয়েছে, অকৃতকার্য হয়েছে ২২ জন।

এছাড়াও, দেবিরচর মাধ্যমিক বিদ্যালয় থেকে ৭৭ জনে জিপিএ-৫ পায় ২জন। অকৃতকার্য হয় ১০ জন। ফুলবাগিচা মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৪ জনে ৬ জন জিপিএ-৫ পায়। অকৃতকার্য ৯ জন। লালমোহন কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮৭ জনে জিপিএ-৫ পায় ৯ জন। এ প্রতিষ্ঠানের অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১১ জন।

এব্যাপারে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, এবছর লালমোহন উপজেলায় এসএসসি পরীক্ষার ফলাফল গত বছরের চাইতে অনেক ভালো। তবে এই মূহুর্তে উপজেলার পাসের হার বলা যাচ্ছে না। আমরা প্রতিষ্ঠান থেকে ফলাফল সংগ্রহ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION