1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল নগরীতে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে কিশোর গ্যাং বাহিনী

  • প্রকাশিত : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
  • ৬০৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর রুপাতলী জাগুয়া বটতলা এলাকায় রাজনৈতিক কোন্দলের জের ধরে এক ছাত্রলীগ নেতাকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে কিশোর গ্যাং বাহিনীর বিরুদ্ধে। এ সময় নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার পর জাগুয়া নদীর পাড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতের বাবা সিদ্দিক অভিযোগ করে জানায়, তার ছেলে সাকিবের সাথে স্থানীয় বিএনপিপন্থী কিশোর গ্যাং এর প্রধান হোতা রিফাত ও তার সহযোগীদের রাজনৈতিক কোন্দল নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন রবিবার সন্ধ্যার পর সাকিব নদীর পাড়ে চায়ের দোকানে চা খেতে থাকে। এ সময় রিফাত, টুটুল, বাইজিদ, রেজাউল ও মুরাদ সহ অজ্ঞত আরো ৩-৪ জন সাকিবকে হত্যার উদ্দেশ্যে রামদা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। এ সময় তার সাথে থাকা নগদ ৩ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। আহতের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION