1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় শিশুসহ ৩ জনকে পিটিয়ে জখম

  • প্রকাশিত : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
  • ৪৮১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। ভান্ডারিয়া হরিণপালা গ্রামে বাকিতে পিলার না দেয়ায় সন্ত্রাসীদের হামলায় সেনেটারী ব্যবসায়ী সহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। এ সময় ব্যবসায়ীকে মারধর করে দোকান থেকে তুলে নিয়ে দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা ও সেনেটারী ব্যবসায়ী মির্জা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মির্জা মশিউর রহমান লাকসু তার স্ত্রী শাহিনুর আক্তার ও শিশুকন্যা লাবিবা আরফি। আহতদের মধ্যে লাবিবা আরফিকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩০নভেম্বর) দুপুর দেড়টায় হরিণপালা গোল চত্বর মির্জা এন্টারপ্রাইজে এ হামলার ঘটনা ঘটে।

আহত মশিউর জানায়, ঘটনার দিন দুপুরে স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজ নাসির দফাদার তার বাহিনী গোল চত্বর নামক স্থানে মির্জা এন্টারপ্রাইজ সেনেটারী দোকানে যায়। এবং তার কাছে ১২টি পিলার বাকিতে দাবি করে। মশিউর বাকি দিতে অপারগতা স্বীকার করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে দেখিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে নাসির দফাদারের ছেলে নাদিম, সাদ্দাম ও মামুন সহ ৮-১০ জনে হঠাৎ তার দোকানে প্রবেশ করে তাকে মারধর শুরু করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী শাহিনুর আক্তার সুমি ও মেয়ে লাবিবা আক্তার আরফি তাকে ছাড়াতে গেলে তাদেরকেও মারধর করে। এ সময় আরফি কে ধরে তুলে ছুড়ে মারে তারা। এতে তার বাম পায়ে গুরুতর জখম হয়। এবং মশিউরকে মারধর করে গাড়ির পা দানিতে করে জোরপূর্বক নাসির দফাদারের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। সেখানে তাকে অমানবিক নির্যাতন চালায় তারা। সংবাদ পেয়ে মঠবাড়িয়ার এডভোকেট শামসুন্নাহার শিউলি ও আহত মশিউরের বাবা মির্জা গোলাম সারোয়ার নাসির দফাদারের বাড়িতে ছুটে গিয়ে সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মঠবাড়িয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। আরফিকে মঠবাড়িয়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার বাম পায়ে গুরুতর জখম হয়েছে বলে ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION