1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে সাংবাদিক মাহাবুবের ওপর হামলা; মেডিকেল সাংবাদিক পরিষদের নিন্দা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
  • ৫৩৪ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের সভাপতি ও দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক শিকদার মাহাবুবের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য বিপ্লব আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনের সকল নেতৃবৃন্দের পক্ষে ওই নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর উত্তর আমানগঞ্জ এলাকায় ভুয়া সাংবাদিক ও ডাকাতির গুজব ছড়িয়ে একদল গোষ্ঠী সাংবাদিক শিকদার মাহাবুবের ওপর নির্মমভাবে হাতুড়ি পেটা করে মারাত্মক ভাবে আহত করে। আমরা মনে করি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করে।

আমরা অবিলম্বে পূর্ণাঙ্গ, স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, সাংবাদিক শিকদার মাহাবুব দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার পদে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি বিডি ক্রাইম পেট্রোল অনলাইন পোর্টালের সম্পাদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION