1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

  • প্রকাশিত : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৫২৮ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি: 

ভোলার লালমোহনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোঃ রাফিন (১১) নামের ৫ম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর মেধাবী ছাত্র। রাফিন বদরপুর ২নং ওয়ার্ড দেবীর চর বাজার এলাকার মোঃ রোমান এর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে রাফিন দেবীরচর দাখিল মাদ্রাসার ছাদের উপরে খেলতে গিয়ে অসতর্কতা বসত মাদ্রাসার ছাদের উপর থাকা বিদ্যুতের তাঁরের সাথে জড়িয়ে যায় এবং ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে। খবর পেয়ে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল ঘটনাস্থল পরিদর্শন করেন।

লালমোহন থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহিত রাফিনের বাবা মায়ের অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে লালমোহন থানায় একটি ইউডি মামলা মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION