1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

যথাযথ মর্যাদায় মকবুল হোসেন কলেজে বিজয় দিবস পালিত।। দেশ আলো

  • প্রকাশিত : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ৬৬৪ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়।

শর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান।। দেশ আলো

এসময় তিনি একাত্তরের শহীদদের আত্মত্যাগের মহিমা জাতীয় জীবনে প্রয়োগ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি একাত্তরের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরষ্কার বিতরণ পর্ব শুরু হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অধ্যক্ষ প্রফেসর রেজাউল হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকগন ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION