1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কাউখালীতে সৎ ভাইদের হামলায় আহত-৩, গ্রেফতার-১

  • প্রকাশিত : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
  • ৮৯৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশালের কাউখালী উপজেলার কেউন্দিয়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে সৎ ভাই ও তার পরিবারের হামলায় একই পরিবারের ৩ জন রক্তাক্ত জখম হয়েছে। এ সময় তারা হামলা চালিয়ে নগদ অর্থ, স্বর্ণালংকার ও দুটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

এঘটনায় ১জনকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। শনিবার(১৭ ডিসেম্বর) দুপুর পৌনে বারোটায় জমাদ্দার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মিজান জমাদ্দার ও তার স্ত্রী সেলিনা আক্তার ছেলে হাফিজুল্লাহ জমাদ্দার। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত মিজান হাওলার জানান, গত ৩০ বছর পূর্বে তার ফুফু খোদেজা বেগমের কাছ থেকে ৯ শতাংশ জমি ক্রয় করে। সেই জমির উপর রাতারাতি জোরপূর্বক ঘর উঠায় তারই সৎ ভাই ইয়াসিন জমাদ্দার ও হাসান জমাদ্দার। এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দেয় মিজান। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তাদেরকে সালিশ করে দেয়ার আশ্বাস দেয় এবং দুই পক্ষকে কাজ স্থগিত রাখতে বলে। পরে সেই তারিখ অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় বার তারিখ দেয়। চেয়ারম্যানের কথার কোন তোয়াক্কা না করে তারা পুনরায় ঘর নির্মাণের কাজ হরদমে চালিয়ে যায়। ঘটনার দিন দুপুরে সেলিনা বিষয়টি হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করতে যায়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মাসুম জমাদারের নেতৃত্বে ইয়াসিন জমাদ্দার, হাসান জমাদ্দার বোন সালমা ও শারমিন সহ অজ্ঞাত আরো ১০-১২ জনে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা ও চাপাতি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার স্বামী মিজান ও ছেলে হাফিজুল্লাহ ঘটনাস্থলে তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহতদের মধ্যে সেলিনা ও হাফিজুল্লাহর অবস্থা আশঙ্কাজনক যে কোন মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের সম্ভাবনা রয়েছে বলে জানান ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ব্যাপারে কাউখালী থানার এসআই মশিউর রহমান জানান, জমি জমা নিয়ে সৎ ভাইদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। দু’পক্ষই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় মামলা দায়ের হয়নি। মামলা দিলে অবশ্যই মামলা নেয়া হবে।

এ ব্যাপারে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মোবাইল ফোনে ফোন করলে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। আমি দু’পক্ষকে কাজ বন্ধ রাখতে বলেছি। পরে আমি জানতে পারি তাদের মধ্য মারামারি হচ্ছে। সংবাদ পেয়ে আমি তাৎক্ষণিক ভাবে থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION