1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৪০ জন সংবাদটি পড়েছেন।

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ আজ রোববার মারা গেছেন। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পারভেজ মোশাররফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

পাকিস্তানের সাবেক এই সেনাশাসক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি অ্যামাইলয়েডসিস নামের এক বিরল রোগে ভুগছিলেন। আমেরিকান হসপিটাল দুবাইয়ে চিকিৎসা নিচ্ছিলেন পারভেজ মোশাররফ।

পারভেজ মোশাররফের জন্ম ১৯৪৩ সালের ১১ আগস্ট, ব্রিটিশ ভারতের দিল্লিতে। তিনি ১৯৬১ সালের ১৯ এপ্রিল কাকুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। ১৯৯৮ সালে তিনি জেনারেল হন।

সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরিফকে হটিয়ে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করেন পারভেজ মোশাররফ। ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০৮ সালে পদত্যাগে বাধ্য হন।

উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২০১৬ সালের মার্চে দেশ ছাড়েন পারভেজ মোশাররফ। তারপর আর তিনি দেশে ফেরেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION