1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ

  • প্রকাশিত : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৮৬ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥

বিএনপি জামায়াতের নৈরাজ্য, উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি, ধ্বংসাতœক কর্মকান্ড ও অপরাজনীতির বিরুদ্ধে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা শাখা, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে এ উপলক্ষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, বিএনপি জামাত জোট সারা দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। বিএনপি কখনো শান্তি পছন্দ করে না। লালমোহন-তজুমদ্দিনে কোন অশান্তির চেষ্টা করলে তাদেরকে উপযুক্ত জবাব দেয়া হবে। সকল নেতাকর্মীদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান তিনি।

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্মসম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শাহীন জুয়েল, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগরসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION