1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

সাহাবুদ্দিনকে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তা

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪৮৭ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের পরদিনই সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান।

এর মধ্যে জাপানের সম্রাট নারুহিতো, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুসতাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইটালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লা, ইরানের রাষ্ট্রপতি সাঈদ ইব্রাহিম রাইছি ও সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

অভিনন্দনবার্তায় দুই দেশের জনগণের কল্যাণে কৌশলগত অংশীদারত্বকে সামনে এগিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

এর আগে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। তারাও ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার কথা জানান।

সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে মো. সাহাবুদ্দিনকে শপথবাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দিয়েছিলেন। এ ছাড়াও শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।

শপথগ্রহণের পর রাতে সপরিবারে বঙ্গভবনে ওঠেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার বঙ্গভবনে তার প্রথম সকাল শুরু হলো গার্ড অব অনারের মধ্যে দিয়ে। এরপরই, মোটর শোভাযাত্রায় সাভারে যান রাষ্ট্রপতি। কার্যভার গ্রহণের পরদিনই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে ২২তম রাষ্ট্রপতি তার কার্যক্রম শুরু করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION