1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মেহেন্দিগঞ্জে জেলেকে কোপানোর অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৪০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার পাতারহাট মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নে এক জেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসী রুবেল ও তার সহযোগীরা। এ সময় তারা হামলা চালিয়ে নগদ ৪৭ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৪ এপ্রিল) সকাল ৯ টায় মেহেন্দিগঞ্জের উলানিয়া মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

আহতের নাম বাখের মিয়াজী। সে আশা গ্রামের বাসিন্দা মৃত জামাল মিয়াজির ছেলে ও পেশায় একজন জেলে। বর্তমানে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আহত বাখের জানান, ঘটনার দিন সোমবার সকালে প্রতিদিনের ন্যায় নৌকা নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। মাছ বিক্রি করে নৌকা বহরে বাড়িতে ফেরার পথে পথিমধ্য উলানিয়া ইউনিয়া লঞ্চ ঘাটের পাশে ওৎ পেতে থাকা স্থানীয় বাসিন্দা মুকুল সরদারের ছেলে রুবেল, লিটন, হেলাল, তোফেল,ভাতিজা মানিক ও তার বন্ধু সাইফুলসহ কয়েকজন সন্ত্রাসী নৌকা আটকিয়ে বাখেরকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার সাথে থাকা মাছ বিক্রির নগদ ৪৭ হাজার টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক, তাকে যে কোন মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করতে পারে বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION