1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বানারীপাড়ায় এক গৃহবধূকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ দায়ের

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৬০৩ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশাল জেলার বানারীপাড়ায় জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে এক গৃহবধূকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বানরিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

সোমবার (১২ জুন) সকাল সোয়া দশটায় বানারীপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: নাসরিন সুলতানা সে ওই গ্রামের বাসিন্দা মৃত: হুমায়ুন কবির (সেলিম)’র স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত ও অভিযোগ সূত্রে জানা যায়, তার স্বামী হুমায়ুনের মৃত্যুর পর তার সম্পত্তি দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে তারই দেবর জাহিদ ও তার পরিবারের লোকজন। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে জাহিদ তার বাড়ির সামনের টয়লেট,পানির টাংকি ও টিউবয়েল ভাঙচুর করে। এ সময় সে বাধা প্রদান করলে উত্তেজিত হয়ে জাহিদ, বোন চম্পা, হাসিনা, ইউনুস, সুলতান, শাহ আলম ও মিন্টু সহ কয়েকজন নাসরিনকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।

তিনি অভিযোগ করে আরো বলেন, তার স্বামী হুমায়ুন মারা যাওয়ার পর জাহিদ ও তার বাহিনীর লোকজন তাকে ও তার পরিবারকে দিনের পর দিন শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে। ঘটনার পর জাহিদ ও তার বাহিনী তাকে ও তার সন্তানকে জীবননাশের হুমকি ধামকি প্রদান করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতের বোন বিথী সুলতানা বাদী হয়ে ৭ জনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করে। আহত নাসরিন তার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। সে সাহায্য চেয়ে প্রশাসন হস্তক্ষেপ কামনা করেছেন। অপরদিকে আহতের সাক্ষী সাথীকে সাক্ষী না দেয়ার জন্য জাহিদ তার দলবল নিয়ে বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION