1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বাকেরগঞ্জে বৃদ্ধাকে কুপিয়ে জখম।। দেশ আলো

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪৯১ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার ।। বরিশালের বাকেরগঞ্জে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ডালিম বেগম (৫০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৬জুন) দুপুর ২ টায় নিজ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহত ডালিম বেগম ১২ নং ওয়ার্ড শ্যামপুর গ্রামের বাসিন্দা মান্নান হাওলাদারের স্ত্রী। বর্তমানে সে মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে‌ ।

আহত সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন বুধবার দুপুরে একই এলাকার বাসিন্দা সুলতান দোকানদার পাওনা ১ শত টাকার জন্য শাহীনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ নিয়ে উভয়ের মাঝে তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। তারই সূত্র ধরে পরের দিন বৃহস্পতিবার দুপুরে শাহীন ও তার ভাই শানুকে সুলতান ও তার দলবল নিয়ে মারধর করে।

ঘটনার দিন জুম্মার নামাজ পড়ে বাড়িতে আসার সময় মান্নান হাওলাদারকে মারধর করে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী ডালিম বেগম ছুটে গেলে জাকির হাওলাদার, কুদ্দুস,খাদিজা, রোকেয়া, জাহাঙ্গীর, জুলহাস, জেসমিন ও সুলতান সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।

পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করা হয়।

মান্নান হাওলাদারের পুত্র সন্তান না থাকায় তাকে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল ওই পরিবার। মারধর করে ও তারা ক্ষান্ত হয়নি এখন বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছে। ভুক্তভোগীর পরিবার প্রতিপক্ষের আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION