1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

লালমোহনে যুবলীগ, স্বেচ্ছসেবক ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৪৫৭ জন সংবাদটি পড়েছেন।

 অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

বিএনপি জামায়াতের নৈরাজ্য, উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাতের আধাঁরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্টার ছিঁড়ে ফেলার প্রতিবাদে লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে লালমোহন উপজেলা যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে উত্তর বাজার বাইতুর রেদওয়ান জামে সমজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সতানজিম হাওলাদার, ছাত্রলীগের আহবায়ক মর্তুজা সজীবসহ আরো অনেকে। প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। শেখ হাসিনার উন্নয়নে ইর্ষান্বিত হয়ে উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে আবারো দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্র শুরু করেছে জামাত বিএনপি। ভোলা-৩ আসনে সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওনের নেতৃত্বে লালমোহন-তজুমদ্দিনে বিএনপি জামায়াতের এসব ষড়যন্ত্র আমরা কঠোর হস্তে মোকাবেলা করব। লালমোহন-তজুমদ্দিনে ষড়যন্ত্রকারীদের কোনো ঠাঁই হবে না বলেও কঠোর হুশিয়ারি দেন বক্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION