1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলা-৩ আসন চতুর্থবারের মতো নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত রয়েছে – এমপি শাওন

  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ৪৮৮ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, চতুর্থবারের মতো নৌকার জয় নিশ্চিত করে শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত রয়েছে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসন। এই আসনের আওয়ামীলীগ ও সকল অঙ্গসংগঠন অতীতের সকল অবস্থানের চেয়ে এখন আরো শক্তিশালী অবস্থানে রয়েছে। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের জনসাধারণ নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে এই আসনটি আবারো উপহার দিবেন।
শুক্রবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে লঅলমোহন উপজেলা আওয়ামীলীগ ও পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরো বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অনেক অতিথি পাখিরা ও সুযোগ সন্ধানিরা আসবে। তারা বিএনপি জামাত জোটের সাথে আতাত করে বিভিন্ন ষড়যন্ত্র করার পায়তারা করছে। তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন এই লালমোহন-তজুমদ্দিনে কোনো ষড়যন্ত্রকারীর ঠাই হবে না। কেই যদি লালমোহন-তজুমদ্দিনের শান্তির নীড়কে অশান্তি করার পায়তারা করে তাহলে এই এলাকার জনগনকে সাথে নিয়ে তা কঠোর হাতে মোকাবেলা করা হবে।
উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলেিগর আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিয়া, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, আবুল কাশেম, গোলাম মোস্তফা, আসাদ মেলকারসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION