1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনায় মৃত ২১ জনের বিষয়ে যা জানানো হয়েছে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৯৮৮ জন সংবাদটি পড়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ৩৭০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বয়স ভিত্তিতে মৃত্যুবরণকারীদের বয়স ভিত্তিক পরিসংখ্যান হলো, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ এর মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৫ এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন। ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।

মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন ও চট্টগ্রাম বিভাগে ৪ জন মারা যায়, ময়মনসিংহ বিভাগে ১ জন, খুলনা বিভাগে ১ জন, বরিশাল বিভাগে ১ জন।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় ১২৫১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ১২১ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪০৮ জন। মোট সুস্থ হয়েছে চার হাজার ৯৯৩ জন। সুস্থের হার ১৯.৮৮ শতাংশ ও মৃত্যু হার ১.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ৪৪৯ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ৯১টি।

এর আগে গতকাল সোমবার দেশে মোট ১৬০২ জন করোনা রোগী শনাক্ত হয় ও ২১ জন মারা যায়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এদিকে, পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৯ মে) সকাল পর্যন্ত বিশ্বের ৪৮ লাখ ৯৫ হাজার ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩ লাখ ২০ হাজার ১৯২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION