1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিসিসি মেয়রের অভিষেক অনুষ্ঠানে নজর কাড়লেন কাউন্সিলর বিপ্লব।। দেশ আলো

  • প্রকাশিত : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৫৪০ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: বরিশাল সিটি কপোরেশনের (বিসিসি) পঞ্চম পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টায় তাঁকে দায়িত্বভার হস্তান্তর করেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার। এর আগে বেলা সাড়ে ১১ টায় নগর ভবন চত্ত্বরে নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও নির্বাচিত কাউন্সিলরদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এদিকে নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠানে বিশাল বর্ণাঢ্য র‌্যালি নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেছেন বিসিসির ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব জিয়াউর রহমান বিপ্লব। কাউন্সিলর বিপ্লবের নেতৃত্বে র‌্যালিটি নগরীর বিএম কলেজের সামনে থেকে শুরু হয়ে সিটি কর্পোরেশন চত্বরে এসে শেষ হয়।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নসহ মেয়র খোকন সেরনিয়াবাতের স্বপক্ষে নানা শ্লোগান দিতে দিতে অনুষ্ঠানস্থলে পৌছালে র‌্যালিটি উপস্থিত সকলের নজর কাড়ে।

এছাড়া সকাল থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়।

নিজের অভিষেক অনুষ্ঠানে খোকন সেরনিয়াবাত বলেন, বরিশাল সিটি করপোরেশন ৩০০ কোটি টাকার দেনায় আছে। আর করপোরেশনের ফান্ডে আছে মাত্র ১২ কোটি টাকা। এ অবস্থায় বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছি। তবে আপনাদের সবার সহযোগিতা পেলে এ দায় কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশন হবে একটি হয়রানিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান। গত ১০ বছরে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। এছাড়া করপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। নেই করপোরেশনে সচিব, সিও, ম্যাজিস্ট্রেট। এসব নতুন করে পুনর্গঠন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নগরবাসীর সহযোগিতায় এসব পুনর্গঠন করা হবে।

নতুন মেয়র বলেন, এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে। বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

তিনি বরিশাল বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনে ইশতেহারে আমি যে ৩৫টি কার্যক্রম বাস্তবাযনের ঘোষণা দিয়েছি, তা অচিরে বাস্তবায়ন করব। বরিশাল বাসীর পক্ষ থেকে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। এরই মধ্যে ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এর মাধ্যমে উন্নয়নের পথচলা শুরু হলো। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত সিটি করপোরেশনের উন্নয়ন করতেই আমি এসেছি।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি বলেন, ‘আমরা চাই বরিশালের উন্নয়ন হোক। বিগত বছরগুলোতে বরিশাল ছিল অবহেলিত। তাই বরিশাল সিটি কপোরেশনের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী চান বরিশালের উন্নয়ন হোক। অন্যসব সিটি কপোরেশনের চেয়ে বরিশাল এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।’

এ সময় তিনি নতুন মেয়রের সঙ্গে থেকে বরিশালের উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বানারীপাড়া- উজিরপুর আসনের সংসদ সদস্য শাহে আলম এমপি। এ ছাড়া অভিষেক অনুষ্ঠানে বরিশালের রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, সামাজিক সাংস্কৃতিক, শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিষেক অনুষ্ঠান শেষে নগর ভবনে গিয়ে মেয়র তার রুমে বসে দায়িত্বভার নেন।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে চাচা আবুল খায়ের আব্দুল্লাহর বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন হারান সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ১২ জুন এই সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খোকন সেরনিয়াবাত ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION