1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় সংঘর্ষে নিহত ১ আহত ২৫

  • প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৮৯ জন সংবাদটি পড়েছেন।
বরিশালে আ.লীগের জনসভা
বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। সংঘর্ষের মুহূর্তে জনসভা মঞ্চে উঠছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বরিশাল ডেস্ক:

বরিশালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থলে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার নগরের বঙ্গবন্ধু উদ্যানে এই ঘটনা ঘটে। সংঘর্ষের মুহূর্তে জনসভা মঞ্চে উঠছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টা নাগাদ বরিশাল-৪ নির্বাচনি এলাকার ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ এমপি’র বিপুল সংখ্যক সমর্থক প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে বঙ্গবন্ধু উদ্যানে আসেন। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন একই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ’র অনুসারীরা। নির্বাচন কমিশনে বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেতে বর্তমানে উচ্চ আদালতে আইনি লড়াইয়ে আছেন শাম্মি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, সমাবেশস্থলের প্রবেশ পথে আনসার ক্যাম্পের সামনে দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই সিরাজ সিকদার (৫৫) নামে একজন নিহত ও দু’পক্ষের ২৫ জন আহত হন। তাদের মধ্যে ১৩ জনকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সিরাজ সিকদার হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বলে জানা গেছে।

এদিকে নিহত সিরাজ সিকদারকে নিজেদের কর্মী বলে দাবি করেছেন এমপি পঙ্কজ এবং ড. শাম্মি উভয় পক্ষই। প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে তার সঙ্গেই লঞ্চে করে বরিশালে এসেছেন জানিয়ে এমপি পঙ্কজ বলেন, আমরা সবাই একসঙ্গে এসেছি। জনসভা মাঠে ঢোকার সময় আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়। সিরাজ সিকদার শুরু থেকেই আমার কর্মী এবং নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে কাজ করছেন। হামলার ঘটনাকে পূর্বপরিকল্পিত দাবি করে এমপি পঙ্কজ বলেন, আমার লোকজন আসবে জেনে সমাবেশে ঢোকার মুখে প্রস্তুতি নিয়ে ছিল তারা। ঢোকার সঙ্গে সঙ্গে হামলা চালিয়ে একজনকে হত্যা ও বাকিদেরকে আহত করা হয়। এ বিষয়ে কথা বলার জন্য ড. শাম্মি আহম্মেদকে একাধিকবার ফোন দেওয়া হলেও ধরেননি তিনি। তার অনুসারী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সৈয়দ মুনির বলেন, সিরাজ সিকদার আমাদের কর্মী। হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিপু সুলতানের সঙ্গে তিনি বরিশালে এসেছিলেন। সমাবেশস্থলে ঢোকার মুখে সিরাজ সিকদারসহ আমাদের লোকজনের ওপর হামলা চালানো হলে ঘটনাস্থলেই সে মারা যায়।

শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুজ্জামান তুহিন বলেন, সিরাজ সিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। হৃদরোগে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। ময়নাতদন্ত ছাড়া এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION