1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বাংলাদেশের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৮০৫ জন সংবাদটি পড়েছেন।
বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ
বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির আশা, স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের জন্য ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ৪০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে প্রধান বিরোধী দল (মাঠের) বিএনপি বরং তা বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি না, তা জানতে চান ওই সাংবাদিক।

জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, ‘না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে।’

৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION