1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

মেন্টাল পিচ সাপোর্ট এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১১৫৭ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজে “মেন্টাল পিচ সাপোর্ট” এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনসটি উপলক্ষে শনিবার (০১ জুন) মনোবিজ্ঞান বিভাগের “মেন্টাল পিচ সাপোর্ট” এর সদস্যদের উদ্যোগে এক বর্ণাঢ্য আয়োজন করা হয়।

মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাজি মমতাজ শিরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এবং মনোবিজ্ঞানের দূরদর্শী লেখক মোঃ আমিনুল হক এবং উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগের শিক্ষার্থীরা। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় অতিথিবৃন্দ বর্তমান সময়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সবার সামনে তুলে ধরেন এবং “মেন্টাল পিচ টিম” এর লক্ষ্য ও স্বপ্ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল বেলুন উড়ানো, কেক কাটা, সম্মাননা স্মারক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION