1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘অনুদান’ আইকন

  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২০
  • ১১০৭ জন সংবাদটি পড়েছেন।

 

কোভিড-১৯ এর সাথে যুদ্ধে প্রান্তিক মানুষের পাশে মানবিকতায় উদ্বুদ্ধ হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বহু মানুষ ও প্রতিষ্ঠান। সম্পূর্ণ ভিন্ন এই পরিস্থিতিতে প্রান্তিক মানুষের জন্য কাজ করছে এমন প্রতিষ্ঠানে ‘অনুদান’ প্রদান আরো সহজ করতে বিকাশ অ্যাপের মূল মেনুতে যুক্ত হল ‘অনুদান’।

নতুন এই সংযুক্তির ফলে এখন গ্রাহক খুব সহজে, কম সময়ে কয়েকটি ক্লিকেই ১১টি প্রতিষ্ঠানকে যে কোন পরিমান অর্থ অনুদান হিসেবে দিয়ে মানবিক কাজের সাথে যুক্ত হতে পারবেন।

অনুদান দিতে বিকাশ অ্যাপের ‘আরো’ আইকন থেকে ‘ডোনেশন’ নির্বাচন করতে হবে। যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে, অনুদানের পরিমান দিয়ে পরের ধাপে নাম-ইমেইল আইডি দিয়ে সাবমিট করতে হবে।

গ্রাহক চাইলে পরিচয় দিতে অনিচ্ছুক অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে পিন নম্বর দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর একটি প্রাপ্তি স্বীকার মেসেজ স্ক্রিনে দেখতে পাবেন।

অনুদানের জন্য নির্বাচিত প্রতিষ্ঠান সর্ম্পকে বিস্তারিত তথ্য প্রতিষ্ঠান নির্বাচন করে তার পরের স্ক্রিন থেকে জেনে নেওয়ার সুযোগ পাবেন গ্রাহক। আবার অনুদানে অর্থ ব্যয়ের তথ্য সর্ম্পকে জানতে আগ্রহী হলে শেষ স্ক্রিনে প্রদত্ত ইমেইলে যোগাযোগ করতে পারবেন আগ্রহী দাতা।

বর্তমানে অল্টার ইয়ুথ, আঞ্জুমান মফিদুল ইসলাম, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, ব্র্যাক, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ঢাকা আহসানিয়া মিশন, এক টাকায় আহার, বাংলাদেশ মুক্তিযুদ্ধ যাদুঘর, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, অভিযাত্রিক ফাউন্ডেশন এবং সাজেদা ফাউন্ডেশন-এই ১১টি প্রতিষ্ঠানকে অনুদান দিতে পারবেন গ্রাহক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষ যেন আরো সহজে মানবিক উদ্যোগে অংশগ্রহন করে করোনাভাইরাসের মত এই সংকটময় পরিস্থিতি দূঢ়তার সাথে মোকাবেলা করতে পারেন সে কারণেই বিকাশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION