1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

৩১ মে থেকে আন্তঃনগর ট্রেন চলবে : রেলমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৯৯২ জন সংবাদটি পড়েছেন।

 

আগামী ৩১ মে থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। শুধু আন্তঃনগর ট্রেন চলবে। ত‌বে এখনই চালু হচ্ছে না মেইল ও লোকাল ট্রেন। বৃহস্পতিবার দুপুরে রেল ভবনে এক প্রেসব্রিফিংয়ে রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এসব কথা বলেন।

তিনি বলেন, সামাজিক দুরুত্ব বজায় রেখে রেলস্টেশনে যাত্রীরা অপেক্ষা করবে। স্টেশনগুলোর প্লাটফরমে নির্ধারিত দাগে দাঁড়িয়ে থাকার পর যাত্রীরা ট্রেনে চড়তে পারবেন। প্রতিটি কোচে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।

এ বিষয়ে আগামী ৩০ মে রেলওয়েতে একটি সভা হবে বলেও জানান মন্ত্রী। ‘সরকার এ বিষয়ে আরো কী নির্দেশনা দেয় সেটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে,’ যোগ করেন তিনি।

রেলও‌য়ে সূত্রে জানা গেছে, ট্রেনের মোট আসনের ৫০ ভাগ আসনে যাত্রী পরিবহন করা হবে। আগামী ১৫ জুন পর্যন্ত এই পদ্ধতিতে টিকিট বিক্রি হবে।

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে গত ২৪ মার্চ থেকে বন্ধ রয়েছে যাত্রীবাহী যান চলাচল। সাত দফা বা‌ড়ানো সাধারণ ছু‌টি শেষ হবে আগামী ৩০ মে। এর পর‌দিন থেকে সী‌মিত আকারে গণপ‌রিবহন চলতে পারবে এ নির্দেশনার আওতায় ট্রেন চলতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION