1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্ম

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১২৮৪ জন সংবাদটি পড়েছেন।

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী, মডেল ও সঙ্গীতশিল্পী মেরিলিন মনরো। আসল নাম নর্মা জিন মর্টেনসন। ১৯২৬ সালের ১লা জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে জন্ম হয় মনরোর৷ তার প্রকৃত পিতার কোনো পরিচয় পাওয়া যায়নি। দু’বছর পর সেখান থেকে পালক পিতা-মাতার আশ্রয় পান মনরো। এখানে পূর্ণ স্বাধীন জীবন যাপনের সুযোগ পান তিনি। মনরোর অভিনয় জীবন শুরু হয় মডেলিং দিয়ে। এরপর মাত্র ১৬ বছর বয়সে জোর করে তাকে বিয়ে দেয়া হয়৷ কয়েক বছর পর অবশ্য তিনি বিবাহবিচ্ছেদ করেন৷

৪০-এর দশকে মনরো কাজ করতেন অস্ত্র কারখানায়৷ সেসময় এক সেনা আলোকচিত্রী তাকে সামরিক পত্রিকার প্রচ্ছদের মডেল হওয়ার প্রস্তাব দেন৷ মনরো স্বচ্ছন্দে তাতে রাজি হন৷ এরপরেই মডেল হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে৷ আর তখন থেকেই তার নতুন নাম হয় মেরিলিন মনরো৷ ১৯৬২ সালে একটি ক্যালেন্ডারে তার নগ্ন ছবি প্রকাশিত হয়৷ স্বাভাবিকভাবেই এটা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ সাংবাদিকরা তাকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমি কিছু পড়িনি তা ঠিক নয়, তবে একটি রেডিও তো ধরেছিলাম আমি৷’

খুব অল্প সময়েই সাফল্যের শিখরে পৌঁছে ছিলেন অভিনেত্রী মেরিলিন মনরো৷ পরবর্তীতে অনেক অভিনেত্রী ও সংগীত শিল্পী তাঁকে অনুকরণ করেন৷ পপ মিউজিক তারকা লেডি গাগা অথবা ম্যাডোনার কাছে তিনি ‘সেক্স সিম্বল’ বা ‘যৌন আবেদনময়ী’-র একজন আদর্শ মডেল৷ মেরিলিন মনরো কিছু গানও রেকর্ড করেছিলেন, যা আজও অবিস্মরণীয়৷ ‘আই ওয়ানা বি লাভড বাই ইউ’, ‘ডায়মন্ডস আর আ গার্লস বেস্ট ফ্রেন্ডস’ – তাঁর বিশ্বখ্যাত কয়েকটি গান৷

মেরিলিন সংক্ষিপ্ত জীবনে তিন তিনবার বিয়ের করেন৷ তৃতীয়বার মার্কিন কাহিনিকার আর্থার মিলারকে বিয়ে করেন তিনি৷ এই বিয়েতে বেশ সুখিই হয়েছিলেন মনরো৷ কিন্তু সে সুখ বেশিদিন টেকে না৷ মাত্র ৩৬ বছর বয়সে মারা যান এই কিংবদন্তি৷ মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছিলেন বলে ধারণা করা হয়৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION