1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

আন্তর্জাতিক সম্মাননা পেলেন মডেল ইমাম মাহমুদ রিফাত।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪০ জন সংবাদটি পড়েছেন।

বিনোদন ডেস্ক: ‘মুম্বাই ফ্যাশন উইকে’ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন দেশের জনপ্রিয় তরুণ মডেল ইমাম মাহমুদ রিফাত। ভারতের ফ্যাশন ডিজাইনার রাই ক্রিসরির পোশাকে এ ফ্যাশন উইকের র্যাম্প থেকে স্মারক সম্মাননা পেয়েছেন বরিশালের ছেলে ইমাম মাহমুদ রিফাত।

মুম্বাই ফ্যাশন উইকে ডিজাইনার রাই ক্রিসরির নতুন পোশাকের মডেল হওয়ার পাশাপাশি তিনি অংশ নেন কলকাতার ‘ল্যাকমে একাডেমি সল্ট লেক প্রেজেন্টস ফ্যাশনোভা সিজন ৫’-এ। একজন সাধারণ মডেল নয়, একেবারে শো স্টপার হিসেবে র‌্যাম্পে হাটেন তরুণ এই মডেল। তার কাজ ও মেধার প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা রিফাতকে বিশেষ সম্মাননাও প্রদাণ করেছে। শুধু তাই নয়, এই ডিজাইনারের নতুন কালেকশনের ফটোশ্যুটেও মডেল হয়েছেন তিনি।

এছাড়াও মিস্টার ইউনিভার্স ২০২৪’ আসরে দ্বিতীয় রানার আপের মুকুট জিতেছেন রিফাত মাহমুদ। এবারের ‘মিস্টার ইউনিভার্স’-এর আসর বসেছিল ভারতের লক্ষেতে। ২০—২৫ আগস্ট বিশ্বের ২০টি দেশের ২০ জন প্রতিযোগীকে নিয়ে বসে এই আসর। ট্রান্সফরমেশন নাইটস আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় আমেরিকা, অস্ট্রেলিয়া, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভারত, নেপাল, ভিয়েতনাম, হংকং, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, কাতার, সাউথ আফ্রিকাসহ বিভিন্ন দেশের প্রতিযোগিতারা।

সম্প্রতি বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা পান মডেল রিফাত।

এ প্রসঙ্গে জানতে চাইলে রিফাত বলেন, ‘বাংলাদেশের মডেল হিসেবে নিজের দেশকে বিদেশের মাটিতে রিপ্রেজেন্ট করা আমার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। দেশের বাইরে থেকে সম্মাননা পেয়ে আমি আরও বেশি আনন্দিত ও অনুপ্রাণীত বোধ করছি। সামনে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় পরিসরে কাজের কথা হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন।’

এদিকে রিফাতের আন্তর্জাতিক অঙ্গনে এমন সুনাম অর্জনে খুশি তার নিজ এলাকা বরিশালের সাধারণ মানুষ। তারা মনে করেন, রিফাতের এমন অর্জন বরিশাল বাসীর জন্যও গর্বের। বরিশালের সাধারণ মানুষ রিফাতের ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।

প্রসঙ্গত, রিফাতের মিডিয়া যাত্রা শুরু হয় ‘মিস্টার অ্যান্ড মিস ফটোজেনিক ২০২২’এ দ্বিতীয় রানার আপ হওয়ার ভেতর দিয়ে। সম্প্রতি এই তরুণ ফ্যাশন মডেল হিসেবে আন্তর্জাতিক কিছু ব্র্যান্ডের সাথেও কাজ করার দুর্দান্ত সুযোগ পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION