1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করবেন না: ওবায়দুল কাদের

  • প্রকাশিত : সোমবার, ৮ জুন, ২০২০
  • ১২৫৯ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ

করোনা মহামারীর মধ্যে পোশাকশিল্পসহ অন্যান্য সেক্টরে শ্রমিক ছাঁটাই নিয়ে যে আলোচনা চলছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাঁটাইয়ের মতো অসন্তোষ উদ্রেককারী সিদ্ধান্তের খবর মরার ওপর খাঁড়ার ঘা’র মতো অবস্থা হবে। বিজিএমইএসহ সংশ্লিষ্টদের বিষয়টি মানবিক দিক বিবেচনায় নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি।

সোমবার (৮ জুন) সংসদ ভবনের সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংয়ে একথা বলেন কাদের।

শুধু ব্যবসা নয়, অসহায় মানুষের প্রতি সহমর্মী হয়ে ছাঁটাই না করার জন্যও মালিকদের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

গণপরিবহনে ভাড়া বেশি আদায়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দূরপাল্লায় গাড়িতে অভিযোগ না থাকলেও শহর এলাকায় ভাড়া বৃদ্ধির কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। মালিক-শ্রমিকদের পাশাপাশি যাত্রীদেরও এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে বলেন, করোনা এবং অন্যান্য রোগীর সেবায় মানবিক হোন, ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকের মারা যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে মানবিক আচরণ ও সহানুভূতিশীল হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION