1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চলতি অর্থবছরে স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি শেষ করা সম্ভব নয় ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় ঘুমন্ত মেয়েকে গুলি নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বরিশালে জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে ফোরলেন বন্ধ করে বাজার স্থাপন, চরম ঝুঁকিতে এলাকাবাসী

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১২০৮ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক  বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনা অমান্য করে জনগনের চলার পথ ফোর লেন বন্ধ করে বসেছে চৌমাথা বাজার।যার দরুন প্রতিদিনই সংঘঠিত হচ্ছে সড়ক দুর্ঘটনা।

মহাসড়কের পাশে ফোর লেনে সংকীর্ন যায়গায় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি উপেক্ষিত হওয়ায় চরম ঝুঁকিতে পড়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, দেশব্যাপী করোনা ভাইরাস দ্বারা সৃস্ট মহামারীর বিস্তার রোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি নিশ্চিত করার লক্ষ্যে বিগত ২১ এপ্রিল জেলা প্রশাসক বরিশালের বাজার গুলো স্থানান্তরের নির্দেশনা জারি করেন।

নির্দেশনায় নগরীর চৌমাথা বাজারটি হাতেম আলী কলেজ মাঠে স্থানান্তর করতে বলা হলেও বাজার কমিটি সরকারী নির্দেশনা অমান্য করে আঞ্চলিক মহাসড়ক সি এন্ড বি রোডের ফোর লেন বন্ধ করে ছোট ব্রীজের ঢালে বাজার বসিয়েছে। এতে করে প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা। মূলত মহাসড়কে দুরপাল্লার বাস চলাচলের কারনে সড়কে যানবাহনের চাপ কমাতে ফোর লেন তৈরী করে জনগনের দুর্ভোগ লাঘব করা হলেও বর্তমানে সড়ক বন্ধ করে বাজার বসানোর কারনে একদিকে সড়কে সৃস্টি হয়েছে যানজট অপর দিকে মহাসড়কে দুরপাল্লার যানবাহন চলাচল করায় প্রতিদিনই বাড়ছে সড়ক দুর্ঘটনা।

নগরীর চৌমাথা বাজার, হাতেম আলী কলেজ মাঠে। বাংলা বাজার, আলতাফ মেমোরিয়াল বালিকা স্কুল মাঠে। নতুন বাজার, মথুরানাথ উচ্চ বিদ্যালয় মাঠে। বটতলা বাজার, পরেশ সাগর মাঠে। কাশিপুর বাজার, কাশিপুর হাইস্কুল মাঠে। পোর্ট রোড বাজার, এ.করিম আইডিয়াল স্কুল এন্ড কলেজ মাঠে।সাগরদী বাজার, বাজার থেকে ধান গবেষনা কেন্দ্র রাস্তার এক পাশে। পুরান বাজার, বাজার সংলগ্ন সড়কে সম্প্রসারন। কালিজিরা বাজার, বাজার সংলগ্ন মাঠে।রুপাতলী বাজার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে। নথুল্লাবাদ বাজার, বাজার সংলগ্ন পিছনের মাঠে স্থানান্তরের জন্য নির্দেশ দেয়া হয়েছে। দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে জেলা প্রশাসক বরিশাল নগরীর ১১ টি বাজার স্থানান্তরের নির্দেশ দিলেও সে নির্দেশ বাস্তবায়ন হয়নি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, অন্যান্য বাজার গুলো সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে বসলেও একমাত্র চৌমাথা বাজার টি যানবাহন চলাচলের পথ ফোর লেন বন্ধ করে বসানো হয়েছে।

অবিলম্বে চৌমাথা বাজারটি হাতেম আলী কলেজ মাঠে স্থানান্তর করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION