1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে

  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ১৩৬১ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  মহামারী করোনা ভাইরাস সংক্রমণ বাড়ার কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বৃদ্ধি করছে সরকার। আজ সোমবার (১৫ জুন) এ বিষয়ে সিদ্ধান্ত আসবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। সোমবার দুই মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত নেবো।

তিনি বলেন, এ মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বন্ধের মধ্যে শিক্ষা কার্যক্রমের বিষয়ে আকরাম বলেন, এখন ভার্চ্যুয়াল ক্লাস চলছে। এখন লোকালি ভার্চ্যুয়াল ক্লাসের জন্য উদ্বুদ্ধ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।

অন্য একটি সূত্র জানিয়েছে ছুটি আপাতত ৩০ জুন পর্যন্ত বাড়তে পারে।

করোনা ভাইরাসের কারণে গত ১৭ মার্চ হতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আর ২৬ মার্চ হতে ৩০ মে পর্যন্ত ৬৬ দিনের সাধারণ ছুটি শেষে ৩১ মে সীমিত পরিসরে অফিস ও গণপরিবহন খুলে দেওয়া হয়েছে। ১৫ জুন পর্যন্ত দেখে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।

গত ১ জুন শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অফিস শুধু প্রশাসনিক রক্ষণাবেক্ষণের প্রয়োজনে (যথা: ছাত্রভর্তি, বিজ্ঞানাগার, পাঠাগার, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতায় ইত্যাদি) সীমিত আকারে খোলা রাখা যাবে। তবে অসুস্থ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সন্তান সম্ভবা নারী এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হওয়া থেকে বিরত থাকবেন। তবে প্রাথমিক বিদ্যালয়ের অফিসও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ১৫ জুন পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION