1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বছরের দীর্ঘতম দিন আজ

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ১০৪১ জন সংবাদটি পড়েছেন।

আজ ২১ জুন রবিবার উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন।

বছরের দীর্ঘতম এ দিনে ঢাকার আকাশে সূর্য থাকবে মোট ১৩ ঘন্টা ৩৭ মিনিট ১ সেকেন্ড।

পৃথিবীর বিভিন্ন দেশে দিনটি কর্কটক্রান্তি দিবস হিসেবে পালিত হয়। এই দিনে সূর্য তার উত্তরায়নের সর্বোচ্চ বিন্দুতে অবস্থান করে এবং সর্বোচ্চ উত্তরে উদয় হয় ও সর্বোচ্চ উত্তরে অস্ত যায়। পৃথিবীর কর্কটরেখায় সূর্যকে ওই দিন মধ্যাহ্নে আকাশের ঠিক মাঝখানে দেখা যায়।

বাংলাদেশের মধ্যাংশ দিয়ে কর্কটরেখা যাওয়ার ফলে কর্কটক্রান্তি দিবসে বাংলাদেশের প্রায় সবখানেই মধ্যাহ্নে সূর্য থাকবে মধ্যগগণে প্রায় মাথার ওপরে সুবিন্দুতে। ওই সময়ে কর্কটরেখায় কোনো দণ্ড বা লাঠি ভূমির সঙ্গে লম্বভাবে রাখলে তার ছায়া পড়বে না।

ঢাকার আকাশে ২১ জুন বেলা ১২টায় সূর্য মধ্যগগণ থেকে মাত্র ০.৩ কৌণিক ডিগ্রি দূরে থাকবে। তাই ঢাকায়ও ওই সময়ে কোনো লম্ব দণ্ডের ছায়া প্রায় পড়বে না বলা যায়।

সূত্রঃ ডিবিসি নিউজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION