1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

সুস্থ হয়ে ফিরে আসো মাশরাফি : ক্রীড়া প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ১৩৯৩ জন সংবাদটি পড়েছেন।

প্রাণঘাতী করোনাভাইরাসের হানা পড়েছে বাংলাদেশ ক্রিকেটে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি, সাবেক ওপেনার নাফিস ইকবাল ও স্পিনার নাজমুল ইসলাম অপু।

শনিবার রাতে জানা গেল করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের মা।

এদিকে ক্রীড়াঙ্গনের মানুষের প্রিয়মুখ মাশরাফির করোনাভাইরাস হওয়ায় চিন্তিত খেলাধুলার অভিভাবক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান।

মাশরাফির দ্রুত সুস্থতা কামনা করে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি।

তিনি মাশরাফির দ্রুত সুস্থতা কামনা করেছেন। আশা প্রকাশ করছেন দ্রুতই করোনা জয় করে মাশরাফি ফিরে আসবেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী লিখেছেন, ‘মহান রাব্বুল আল-আমিন আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, সুস্থ হয়ে ফিরে আসো আমাদের সকলের প্রিয় মাশরাফি। দোয়া করি আল্লাহ তোমাকে এবং তোমার পরিবারের সবাইকে সবসময় ভাল রাখুন, আমিন।’

উল্লেখ্য, জাতীয় ক্রিকেটারদের মধ্যে মাশরাফি বিন মর্তুজা, নাফিস ইকবাল ও নাজমুল ইসলাম অপুর করোনা পজিটিভ হয়েছে। তারা সবাই হোম আইসোলেশনে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION