1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১৩১৫ জন সংবাদটি পড়েছেন।

বিংশ শতাব্দির সাড়া জাগানো সংগীত তারকা ‘দ্য কিং অফ পপ’ মাইকেল জ্যাকসন। পপ সংগীতের ইতিহাসে তিনি সূচনা করেছিলেন এক নতুন অধ্যায়৷ ব্যক্তিজীবনে বিতর্কিত পপসম্রাট বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে চার দশকেরও বেশি সময় সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত হয়ে আছেন। আজ তার প্রয়ান দিবস।

মাইকেল জ্যাকসন’এর জন্ম ১৯৫৮ সালের ২৯শে আগস্ট ইন্ডিয়ানা’র গ্যারি শহরে, এক আফ্রো-অ্যামেরিকান পরিবারে৷ বাবা জো জ্যাকসন ১৯৬৪ সালে, পাঁচ ছেলে – জেরমাইন, জ্যাকি, টিটো, মেরলন ও মাইকেল’কে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘দ্য জ্যাকসন ফাইভ’ সংগীত গোষ্ঠী৷ কনিষ্ঠতম মাইকেল’এর অসাধারণ সংগীত ও নৃত্য পরিবেশনা দৃষ্টি আকর্ষণ করে অসংখ্য সংগীত রশিকদের৷ এর পরের বছরই ‘মোটাউন’ রেকর্ড কোম্পানির সাথে চক্তিবদ্ধ হন তাঁরা৷

আর সেই থেকেই তাঁর অসাধারণ সফল সংগীত জীবন ঠেকিয়ে রাখা যায়নি৷ সংগীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তাঁর এক নতুন আঙ্গিকের অসামান্য কলা কৌশল মুগ্ধ করেছিল অসংখ্য শ্রোতা দর্শকদের৷ তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সংগীত শিল্পী যিনি ‘ড্যান্স হল অফ ফেম’-এ অভিষিক্ত হয়েছেন৷

মাইকেল ব্যক্তি জীবনে খুবই নিঃসঙ্গ ছিলেন। খুব বেশি মানুষের সঙ্গে মিশতেন না। কেউই পূর্বানুমতি ছাড়া তার বাড়িতে ঢুকতে পারত না। খুবই এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি। ২০০৯ সালের ২৫ জুন পপসম্রাট জ্যাকসনের মৃত্যু হয়। গান, নাচ ও ফ্যাশনের মাধ্যমে যে আবেগ তিনি বিশ্বময় সঙ্গীতপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিয়ে গেয়েছেন তা কোনো সঙ্গীতশিল্পীর কাছেই পাওয়া যায়নি। তিনি শুধু একজন শিল্পীই ছিলেন না ছিলেন একজন অতিমানবিকও।

জীবদ্দশায় নিজের অর্থায়নে লিউকেমিয়া এবং ক্যান্সার ইন্সটিটিউট স্থাপন করেন মাইকেল জ্যাকসন। এছাড়াও শিশুদের জন্য এবং দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য তিনি কোটি কোটি ডলার দান করে গেছেন। ১৯৯৬ সালে তার আয়ের অর্থ দিয়ে প্রায় ২ লাখ ৭০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। নিজের সকল সৃষ্টি-সৃজনের উজ্জ্বলতায় বিশ্বমানবের কাছে আলোকিত হয়ে থাকবেন কিংবদন্তি মাইকেল জ্যাকসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION