1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ১১৪৩ জন সংবাদটি পড়েছেন।

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর আল-মানার হাসপাতালের কনসালটেন্ট ডা. মো. সাইফুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ জুন) রাতে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এই ডায়াবেটিস বিশেষজ্ঞের মৃত্যুর খবর নিশ্চিত করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের একাদশতম ব্যাচের ডা. মিনার জানান, কয়েকদিন আগে ডা. মো. সাইফুল ইসলামের দেহে করোনা শনাক্ত হয়। এরপর থেকে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

এক পর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান।

সিরাজগঞ্জের সন্তান ডা. মো. সাইফুল ইসলাম ছিলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৩০তম ব্যাচের শিক্ষার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION