1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

যাত্রা শুরু করলো সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৬৬৭ জন সংবাদটি পড়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডশনের ব্যবস্থাপনায় বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় যাত্রা শুরু করলো সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল।

আজ ১ জুলাই বুধবার ১১ ঘটিকায় বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গায় এই হাসপাতালের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান, বিদ্যানন্দ ফাউন্ডেশন।

জনগণের অর্থায়নে নির্মিত এই হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে করোনা পজেটিভ রোগীদের পাশাপাশি অন্যান্য উপসর্গের রোগীদেরও চিকিৎসা দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতিদিন ১০টি করে করোনা স্যাম্পল কালেকশন করা হবে। ১২ জন দক্ষ চিকিৎসক, ১৬ জন নার্স ও ৫০ জন স্বেচ্ছাসেবকের সমন্বয়ে গঠিত টিম থাকবে রোগীদের সার্বক্ষনিক চিকিৎসার দায়িত্বে। এছাড়াও টেলিমেডিসিন সেবার মাধ্যমে যুক্ত হবেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তের দক্ষ চিকিৎসকগণ। প্রতিটি বেডে থাকবে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম। রোগীদের যাতায়াতের জন্য সার্বক্ষনিক ভাবে প্রস্তুত থাকবে দুইটি এ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে ৫০ শয্যা দিয়ে যাত্রা শুরু করা এই হাসপাতালকে দ্রুত সময়ের মধ্যে ১০০ শয্যায় রূপান্তর করা হবে।

ইতোমধ্যে সিএমপির ব্যবস্থাপনায় দামপাড়াস্থ সিএমপির সদরদপ্তরে নিয়োগকৃত ডাক্তার ও নার্সদের জন্য ব্রিফিং ও ট্রেনিং সেশনের আয়োজন করা হয়। ট্রেনিং প্রদান করেন খ্যাতনামা মেডিসিন বিশেষজ্ঞ ইউ এস টিসি কোভিড হাসপাতালের সহযোগী অধ্যাপক প্রফেসর সৈয়দ জাবেদ।

সিএমপি ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে নির্মিত এই হাসপাতাল বন্দর নগরীর জনসাধারনের চিকিৎসা সেবায় ও করোনা ভাইরাস নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে সিএমপি কমিশনার আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য ঊদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ, হাসপাতালের ডাক্তার, নার্স ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION