1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

রিয়াজ-পূর্ণিমাকে নিয়ে গুঞ্জন!

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১৩০৫ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্কঃ  

‘এ জীবন তোমার আমার’ দিয়ে শুরু। এর পর নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি, মনের মাঝে তুমি, হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা, শাস্তি, মেঘের পর মেঘ, মায়ের সম্মান, বাধা, খবরদার, জামাই শ্বশুর’সহ আরও অনেক সিনেমায় জুটি হন রিয়াজ-পূর্ণিমা। এর মধ্যে বেশ কিছু ছবি বক্স অফিসেও সফল।

দুই তারকা স্বীকার না করলেও শোনা যায়, ব্যক্তিগত সম্পর্কের অবনতির কারণে পরস্পরের সঙ্গে কাজে আগ্রহী নন তারা। যদিও বিভিন্ন সময় বলেছেন ভালো চিত্রনাট্য পেলে অভিনয় করবেন। এখন শোনা যাচ্ছে, নতুন সিনেমার জন্য রিয়াজ-পূর্ণিমাকে চান এস এ অলিক।

এ নির্মাতা সম্প্রতি ‘যোদ্ধা’ নামের একটি ছবির জন্য অনুদান পেয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, “আমার ছবিটি মুক্তিযুদ্ধভিত্তিক গল্পের। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। সেদিক থেকে রিয়াজ ও পূর্ণিমাকে নিয়ে পরিকল্পনা রয়েছে আমার। এই দুজন শিল্পী আমার খুব পছন্দের। তাদের সঙ্গে সফল কাজের অভিজ্ঞতাও রয়েছে আমার। চিত্রনাট্য এখনো শেষ হয়নি। সব গুছিয়ে তাদের কাছে যাবো।”

আরও বলেন, “আমার প্রথম সিনেমা ‘হৃদয়ের কথা’ সুপারহিট। এরপর ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ও হিট। ছবি দুটিতে রিয়াজ-পূর্ণিমা ছিলেন। নতুন ছবিতেও যদি এই জুটিকে পাই তবে তা বেশ আনন্দের হবে।”

এ দিকে সম্প্রতি দীর্ঘদিন পর সিনেমার জন্য ক্যামেরার সামনে ফিরেছেন রিয়াজ ও পূর্ণিমা। রিয়াজের হাতে আছে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’। অন্যদিকে পূর্ণিমা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুলের ‘জ্যাম’ ও ‘গাঙচিল’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION