1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অশ্লীলতার অভিযোগ আমার বিরুদ্ধে কেন উঠবে: মুনমুন

  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১২৬৪ জন সংবাদটি পড়েছেন।

 

অনলাইন ডেস্কঃ
নব্বই দশকের চাহিদা সম্পন্ন চিত্রনায়িকা মুনমুন। তার রূপ আর সাহসী পারফরম্যান্স ঢাকাই চলচ্চিত্রে আলোড়ন তুলেছিল।

ক্যাপ্টেন এহতেশাম পরিচালিত ‘মৌমাছি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় পা রাখেন তিনি। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পায়। তারপর টানা সিনেমায় অভিনয় করে সাড়া ফেলেন তিনি।

বিভিন্ন সময় তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে। কিন্তু সমালোচকদের কথায় কান না দিয়ে চলচ্চিত্রে কাজ করে গিয়েছেন এই নায়িকা।

অশ্লীলতার জবাবে মুনমুন বলেন—আমি ২০০৩ সালে চলচ্চিত্র ছেড়ে দিই। এর পরে দীর্ঘ চার বছর চলচ্চিত্রে অশ্লীলতার রাজত্ব চলে। এখনো আমার সিনেমাগুলো ইউটিউবে রয়েছে। সেগুলো একটু খেয়াল করে দেখেন, একটি দৃশ্যেও অশ্লীলতা নেই। আপনারা দেখবেন আমি যে পোশাক পরেছি, যে দৃশ্যে অভিনয় করেছি তা কি অন্য নায়িকারা করেননি? তা হলে আমার বিরুদ্ধে কেন অশ্লীলতার অভিযোগ উঠবে! আমাকে অশ্লীল হিসেবে পরিচিত করার পেছনে দায়ী কিছু সাংবাদিক।

মুনমুন এ পর্যন্ত ৯০টি সিনেমায় অভিনয় করেছেন। এর মধ্যে ‘টারজান কন্যা’, ‘মৃত্যুর মুখে’, ‘রাজা’, ‘মরণ কামড়’, ‘রাণী ডাকাত’, ‘আজকের সন্ত্রাসী’সহ অসংখ্য সুপারহিট সিনেমা রয়েছে। ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সুপারস্টার শাকিব খানের প্রথম ব্যবসাসফল সিনেমার নায়িকাও ছিলেন মুনমুন। এ সিনেমার নাম ‘বিষে ভরা নাগীন’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION