1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনামুক্ত হলো নড়াইল

  • প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২০
  • ১১২৪ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন নিউজডেস্কঃ   

নড়াইল জেলার আক্রান্ত সব করোনা রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। নড়াইলে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত ১২ জনের সবাইকে করোনা নেগেটিভ ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্য দিয়ে জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা শূন্য।

রোববার (১০ মে) এবং সোমবার (১১ মে) নড়াইল সদরে তিন চিকিৎসকসহ চারজন এবং লোহাগড়ায় তিন চিকিৎসকসহ আটজনের দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে জেলার লোহাগড়া পৌর এলাকায় প্রথম করোনায় আক্রান্ত রোগী সৈয়দ সুজন আলীকে করোনামুক্ত ঘোষণা করে স্বাস্থ্য বিভাগ।

সোমবার (১১ মে) দুপুরে সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মধ্য দিয়ে বর্তমানে নড়াইল জেলা করোনা ভাইরাসমুক্ত হলো।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছেনড়াইল সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, নড়াইল মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক আব্দুল মান্নান, প্রশান্ত কুমার মল্লিক, নড়াইল জেলা প্রশাসকের গোপনীয় সহকারী হুসাইন আহম্মেদ দুলাল, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শরিফুল ইসলাম, খালিদ সাইফুল্লাহ, নাইমা আলী শান্তা, মুকুল হোসেন (স্যাকমো), শরিফুল ইসলাম (ডেন্টাল টেকনোলজিস্ট), কবির হোসেন (ইপিআই ভ্যাকসিন পোর্টার), একজন নার্সের স্বামী রিয়াজ হাওলাদার, লোহাগড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোজাম খান ও লোহাগড়া পৌরসভার পার ছাতড়া এলাকার সৈয়দ সুজন আলী করোনায় আক্রান্ত হয়েছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, নড়াইলে বর্তমানে করোনা রোগীর সংখ্যা শূন্য। তবে করোনামুক্ত বলা যাবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION