1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

মাদকাসক্ত পুলিশ সদস্যরা মাদক সেবনের কথা স্বীকার করলে চিকিৎসা ফ্রি

  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ১১০১ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  পুলিশের কোনো সদস্য মাদকাসক্ত হয়ে থাকলে তাকে স্বেচ্ছায় আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি মিরপুর) মোস্তাক আহমেদ। অন্যথায় মাদকাসক্তদের ডোপ টেস্টের মাধ্যমে শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে।

তিনি বলেন, যদি কোনো সদস্য স্বেচ্ছায় মাদক সেবনের কথা স্বীকার করে তবে তার ফ্রি চিকিৎসার ব্যবস্থা করবে পুলিশ।

করোনাকালে দায়িত্বপালনে ব্যক্তিগত সুরক্ষা ও সচেতনতা সংক্রান্ত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডিসি মিরপুর বলেন, যদি কোনো পুলিশ সদস্য মাদক ব্যবসায়ীর সঙ্গে আর্থিক বা অন্য কোনোভাবে সম্পৃক্ত থাকেন তবে তাকে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। মাদক প্রবণ মিরপুর এলাকাকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করা হবে।

তিনি বলেন, করোনা সংক্রমণের মধ্যে পুলিশ সম্মুখ যোদ্ধা হিসেবে সামনের সারিতে রয়েছে। এ কারণে দায়িত্ব পালনের সময় সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. সালাউদ্দিন মোল্লা বলেন, কিছুক্ষণ পর পর কমপক্ষে বিশ সেকেন্ড করে সাবান পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। কেননা করোনাভাইরাস শুধুমাত্র চোখ, নাক ও মুখ দিয়ে শরীরে প্রবেশ করে।

ডিউটি শেষে বাসায় ঢোকার সময়ও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়ে তিনি বলেন, দৈহিক সক্ষমতা বাড়াতে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যয়াম, বেশি পানি এবং পুষ্টিকর খাবার খেতে হবে।

অনুষ্ঠানে মিরপুর বিভাগের সব পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও বিভিন্ন থানার ওসিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION